পিচকুড়ি এলাকায় ২২ টি বোমা উদ্ধার
দি নিউজ লায়ন; আউশগ্রাম থানার পিচকুড়ি এলাকায় ২২ টি বোমা উদ্ধার হয়। বৃহস্পতিবার ৬ টি বোমা উদ্ধারের পর ফের ২২ টি বোমা উদ্ধার হল আউশগ্রাম থানার পিচকুড়ি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে পিচকুড়ি গ্রামে এক বিজেপি কর্মী মন্টু শেখের ভাই ইসলাম শেখের বাড়ির পিছন দিক থেকে ৬ টি তাজা বোমা উদ্ধার হয়।
ওই ঘটনায় বিজেপি-তৃণমূল দুপক্ষই একে অপরের বিরুদ্ধে বোমা মজুত রাখার অভিযোগ তোলে। তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের ২২ টি তাজা বোমা উদ্ধার হল পিচকুড়ি গ্রামে একটি সেচখাল থেকে। পুলিশ জানায় বোমাগুলি নিস্ক্রিয় করার জন্য বোম্বস্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমান জেলার ডিএসপি(ডিএনটি) অরিজিৎ পালচৌধুরি বলেন," পিচকুড়ি গ্রামের কাছে ২২ টি বোমা উদ্ধার হয়েছে।ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।"

Post a Comment